ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষাকবচ, ৮ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা নিষেধ

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন নদ-নদী ও

2026-10-01T16:10:54+00:00
2026-10-01T16:10:54+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষাকবচ, ৮ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা নিষেধ
মানিকগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন নদ-নদী ও মোহনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে মানিকগঞ্জের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য বিভাগ ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বাংলা ১৪৩৩ সনের ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ে মানিকগঞ্জসহ চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সিগঞ্জ জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল ও জামালপুর জেলার নদ-নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

শুধু নদীতে মাছ ধরাই নয়, নিষেধাজ্ঞার ২২ দিনে সারাদেশে ইলিশ মাছ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং দেশের ইলিশসম্পদ রক্ষার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে নজরদারি ও অভিযান জোরদারের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মৎস্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে কাজ করবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: