দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন

2026-09-30T16:14:29+00:00
2026-09-30T16:14:29+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। সরকারি সূত্রেও তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাহার। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর করিম নোবেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু শিক্ষা বিস্তারে ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন। তিনি জ্ঞানভিত্তিক ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

নতুন ক্যাম্পাসের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং স্থানীয় শিক্ষার্থীরা এর সুফল পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: