শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের শার্শায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড

2026-09-30T13:05:20+00:00
2026-09-30T13:05:20+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শার্শা (যশোর) সংবাদদাতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পিএম 
সংগৃহীত ছবি

যশোরের শার্শায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়ার একটি মার্কেটে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ রিপন হোসেনকে আটক করে বিজিবি।

পরে ওই দিন সন্ধ্যায় ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণ জব্দ ও আসামি আটকের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির একটি দল সীমান্তবর্তী বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি উদ্ধার করা হয়।

জব্দ করা ২৬টি স্বর্ণের বারের মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। এসব স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। আর জব্দ করা মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক আসামি ও জব্দ করা মালামাল হস্তান্তরের বিষয়টি ভোরের ডাক-এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: