সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে চার আসামিই ফৌজদারি

2026-09-29T18:38:09+00:00
2026-09-29T18:38:09+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিংগাইরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪
মানিকগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে চার আসামিই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিংগাইর উপজেলার কাপালিপাড়া গ্রামের মৃত সিলমত আলীর ছেলে মো. ইয়াসিন (২১), গোবিন্দল তালতলা গ্রামের শাহিনুর হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন, গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে মো. লালন (২৬) এবং পারিল জৈল্যা গ্রামের মো. কালামের ছেলে মাসুদ (২২)।

পুলিশ জানায়, মো. ইয়াসিন ও মো. শাহাদাত হোসেন গত ২৮ সেপ্টেম্বর এবং মো. লালন ও মাসুদ ২৯ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে ওই গৃহবধূ নিজ বাড়ির আঙিনায় বাথরুমে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তার মুখ চেপে ধরে বাড়ির পাশে থাকা একটি পুরোনো ডিপ মেশিনের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: