শ্রীপুরে শিক্ষিকার বাড়িতে দিনের বেলায় চুরি, আড়াই লাখ টাকার মালামাল লুট

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে দিনের বেলায় এক শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাজারে যাওয়ার সুযোগে মূল

2026-09-29T18:35:59+00:00
2026-09-29T18:35:59+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে শিক্ষিকার বাড়িতে দিনের বেলায় চুরি, আড়াই লাখ টাকার মালামাল লুট
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে দিনের বেলায় এক শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাজারে যাওয়ার সুযোগে মূল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে সোনা-রূপার অলংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে গেছে চোরেরা। ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা দিয়ে স্থানীয় মাওনা কারওয়ান বাজারে যান। প্রায় দুই ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে তারা বাড়িতে ফিরে মূল গেটের তালা ভাঙা দেখতে পান।

পরে ঘরে ঢুকে পরিবারের সদস্যরা দেখতে পান, বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারির ড্রয়ারও ভাঙা। সেখানে রাখা সোনা-রূপার অলংকার, নগদ টাকা ও একটি স্মার্টফোন নেই।

পরিবারের সদস্য সিয়াম জানান, আলমারি থেকে প্রায় ১৩ আনা ওজনের সোনার গয়না চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। এ ছাড়া প্রায় চার ভরি রূপার অলংকার, যার মূল্য প্রায় ৬৪ হাজার টাকা, নগদ ৭ হাজার টাকা এবং প্রায় ২৯ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে গেছে চোরেরা।

সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার টাকা বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার পর শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে পরিবারটি। তারা চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: