কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

কয়রা (খুলনা) সংবাদদাতা

সারাদেশ

খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা

2026-09-29T18:18:21+00:00
2026-09-29T18:18:21+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
কয়রা (খুলনা) সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী।

হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা প্রকাশ মল্লিক ও সহকারী সমবায় কর্মকর্তা তোরাব আলী।

সভায় আরও বক্তব্য দেন কয়রার সাবেক চেয়ারম্যান এইচ.এম. শাহাবুদ্দীন, সাংবাদিক ফরহাদ হোসেন ও তরিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, শান্তুনু অধিকারী ও বাশিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত ও শাহানারা জামাল, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু ও আলতাফ হোসেন।

এ ছাড়া উপজেলা যুব ফোরামের সদস্য রাসেল আহম্মেদ ও খাদিজা সুলতানা সাথী, উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক মোল্ল্যা মনিরুজ্জামান, সদস্য আশিকুজ্জামান, শাহ আলম ও স্বপ্না মণ্ডলসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সিএসও নেটওয়ার্কের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: