ডেঙ্গু-হামে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল ১১ জনের

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন এবং

2026-09-28T19:24:52+00:00
2026-09-28T19:24:52+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গু-হামে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল ১১ জনের
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৩১০ জনের শরীরে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ২৫৪, চট্টগ্রামে ৩২৩, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৩২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন রয়েছেন।

এ ছাড়া খুলনায় ২৬৭, ময়মনসিংহে ১১৫, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৬২ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ৭৩০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। মাসটির প্রথম ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জন ডেঙ্গুতে মারা যান। এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন।

হামের উপসর্গেও ৩ মৃত্যু

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম বা এর উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: