একদিনে ১৩ মৃত্যু, ডেঙ্গু-হামে ভয়াবহ চিত্র

স্বাস্থ্য

দেশে ডেঙ্গু ও হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই

2026-09-24T18:41:23+00:00
2026-09-24T18:42:36+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
একদিনে ১৩ মৃত্যু, ডেঙ্গু-হামে ভয়াবহ চিত্র
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গু ও হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে একই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৬ জন, ময়মনসিংহে ১০৮, চট্টগ্রামে ২৮৮, খুলনায় ২৮৬, রংপুরে ৭৩, রাজশাহীতে ১৩০, বরিশালে ১৬৪ এবং সিলেটে ১৭ জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে ৬৩ হাজার ৮৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৬ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের।

হামের উপসর্গেও বাড়ছে মৃত্যু

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ১ হাজার ১৮৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ১০০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গে ৯৮০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ২০ হাজার ৯৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ফলে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি বাড়ার পাশাপাশি হামের উপসর্গজনিত মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাও স্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: