
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যাতে সামাজিকভাবে হেনস্তা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। বন্ধ্যাত্বকে ঘিরে প্রচলিত সামাজিক নেতিবাচক ধারণা দূর করাও জরুরি।
দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা এখনো অপ্রতুল। তাই শুধু শয্যা সংখ্যা বাড়ালেই হবে না, একই সঙ্গে স্বাস্থ্যসেবার পরিধি ও মানও আরও বিস্তৃত করতে হবে।