হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,৩৫১

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহভাজন হাম আক্রান্ত

2026-11-27T16:58:19+00:00
2026-11-27T16:58:33+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১,৩৫১
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৪:৫৮ পিএম
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহভাজন হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: