আলুটিলায় গভীর খাদে মালবাহী জীপ, চালক নিহত

খাগড়াছড়ি সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী জীপ (চাঁদের গাড়ি) গভীর খাদে পড়ে চন্দন দত্ত নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (২৭

2026-09-27T15:48:16+00:00
2026-09-27T15:51:47+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
আলুটিলায় গভীর খাদে মালবাহী জীপ, চালক নিহত
খাগড়াছড়ি সংবাদদাতা
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী জীপ (চাঁদের গাড়ি) গভীর খাদে পড়ে চন্দন দত্ত নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মালামাল নিয়ে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশে রওনা হয় জীপটি। পথে আলুটিলার সাপমারা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে জীপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক চন্দন দত্ত নিহত হন।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলটি গভীর খাদ হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। পরে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। সেখানে জীপটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখা যায়।

মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দুর্ঘটনাস্থল গভীর খাদে হওয়ায় মরদেহ উদ্ধারে সময় লাগে। দুপুর ১টার দিকে চালকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতের চাচা বাবুল দত্ত জানান, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিবশংকর দের গাড়ি চালাতেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাফুল মুন্না জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: