রাইমার ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস, বিয়ে ছাড়াই মা হওয়ার ইঙ্গিত!

বিনোদন ডেস্ক

বিনোদন

৪৬ বছর বয়সেও বিয়ের বন্ধনে জড়াননি অভিনেত্রী রাইমা সেন। তবে ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা রয়েছে তার। আর সেই ইচ্ছার জন্য

2026-09-26T20:37:57+00:00
2026-09-26T20:37:57+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
রাইমার ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস, বিয়ে ছাড়াই মা হওয়ার ইঙ্গিত!
বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
৪৬ বছর বয়সেও বিয়ের বন্ধনে জড়াননি অভিনেত্রী রাইমা সেন। তবে ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা রয়েছে তার। আর সেই ইচ্ছার জন্য বিয়েকেই অপরিহার্য মনে করেন না এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, শুধু মা হওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই।

মা হওয়ার ইচ্ছা নিয়ে রাইমা বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই কয়েক বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’

বিয়ে নিয়ে মা মুনমুন সেনও তাকে কোনো ধরনের চাপ দেন না বলে জানান রাইমা। বরং নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে বলেছেন মা। রাইমার ভাষায়, ‘জোর করে কিছু করো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

একাকী জীবন নিয়েও সন্তুষ্ট রাইমা। তার ভাষায়, জীবন বেশ ভালোই কাটছে। বরং চল্লিশের পরই জীবন শুরু হয় বলে মনে করেন তিনি। বর্তমানে নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন বলেও জানান অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: