‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, কেয়া পায়েলের মন্তব্যে কৌতূহল

বিনোদন ডেস্ক

বিনোদন

তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, রূপ ও সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। বয়স নিয়ে সাধারণত তারকারা এড়িয়ে যান সরাসরি প্রশ্ন।

2026-09-25T16:33:29+00:00
2026-09-25T16:33:29+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, কেয়া পায়েলের মন্তব্যে কৌতূহল
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, রূপ ও সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। বয়স নিয়ে সাধারণত তারকারা এড়িয়ে যান সরাসরি প্রশ্ন। কিন্তু কেয়া পায়েল যেন উল্টো পথেই হাঁটলেন। নিজের বয়স প্রসঙ্গে এমন এক মন্তব্য করলেন এই অভিনেত্রী, যা শুনে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি’—কেয়া পায়েলের এই কথার পরই শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেয়া পায়েল। অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি বয়স প্রসঙ্গে করা মন্তব্যও তৈরি করেছে কৌতূহল।

নিজের বয়স নিয়ে প্রশ্নের প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে, এমন না।

অভিনেত্রীর এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। বয়স নিয়ে কেয়া পায়েলের এই রসিকতাপূর্ণ বক্তব্য ভক্তদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।

তবে বয়স নিয়ে খুব একটা ভাবিত নন কেয়া পায়েল। বরং বিষয়টিকে নিজের মতো করেই দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। অনুষ্ঠানে তার উপস্থিতি ও বক্তব্য—দুটিই ভক্তদের নজর কেড়েছে।

অভিনয়ে নিজের জায়গা তৈরি করা কেয়া পায়েল নিয়মিতই নাটক ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে আলোচনায় থাকেন। এবার অভিনয় নয়, নিজের বয়স নিয়ে এক বাক্যেই নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: