হিমির জীবনে নিলয়, কিন্তু গল্পটা এত সহজ নয়!

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রেম, করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব আর অতীতের প্রতিশোধ—তিনের মিশেলে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘প্রথম প্রেমের গল্প’। নাটকটিতে প্রথমবারের মতো ভিন্ন আবহে

2026-09-26T20:01:45+00:00
2026-09-26T20:01:45+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
হিমির জীবনে নিলয়, কিন্তু গল্পটা এত সহজ নয়!
বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম 
সংগৃহীত ছবি
প্রেম, করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব আর অতীতের প্রতিশোধ—তিনের মিশেলে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘প্রথম প্রেমের গল্প’। নাটকটিতে প্রথমবারের মতো ভিন্ন আবহে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

তানভীর তন্ময়ের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন নিলয় ও হিমি। নির্মাতা জানিয়েছেন, দুজনকেই এবার পরিচিত চরিত্রের বাইরে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নাটকে শিল্পপতি ফাইয়াজ চৌধুরীর চরিত্রে দেখা যাবে নিলয় আলমগীরকে। চরিত্রের প্রয়োজনে তার লুকেও থাকছে পরিবর্তন। স্টাইলিশ অবতারে পর্দায় হাজির হবেন এই অভিনেতা।

নির্মাতা তানভীর তন্ময় বলেন, নিলয়কে সাধারণত দর্শক হাস্যরসাত্মক চরিত্রে বেশি দেখে অভ্যস্ত। তাই এবার তাকে সেই গণ্ডির বাইরে এনে শিল্পপতির চরিত্রে উপস্থাপন করা হচ্ছে।

অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মেহনাজ কবিরের চরিত্রে অভিনয় করেছেন হিমি। প্রেমের পাশাপাশি চরিত্রটির জীবনে জড়িয়ে আছে নানা আবেগ ও অতীতের গল্প।

নিলয়-হিমির সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারিন খান, আলীরাজ, সুজাতা, শতাব্দী ওয়াদুদ, ফারজানা চুমকি, টাইগার রবিসহ অনেকে।

বর্তমানে রাজধানীর উত্তরায় চলছে নাটকটির শুটিং। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসেই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘প্রথম প্রেমের গল্প’ প্রকাশ করা হবে।

প্রেমের আবেগের সঙ্গে করপোরেট দ্বন্দ্ব ও অতীতের প্রতিশোধের টানাপোড়েন—সব মিলিয়ে নাটকটি দর্শকদের জন্য ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হতে যাচ্ছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: