সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা? আসিফের মন্তব্যে ‘বিগ বস’-এ উত্তাপ

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ‘পঞ্চায়েত’খ্যাত অভিনেতা আসিফ খান। তার

2026-09-26T19:29:09+00:00
2026-09-26T19:29:09+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা? আসিফের মন্তব্যে ‘বিগ বস’-এ উত্তাপ
বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ‘পঞ্চায়েত’খ্যাত অভিনেতা আসিফ খান। তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। একইসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানকে পরোক্ষভাবে অপমান করা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর এক পর্বে গোঁফ ও পুরুষত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের রাজস্থানি সংস্কৃতির কথা তুলে ধরেন আসিফ। তিনি বলেন, গোঁফ তাদের সংস্কৃতির পরিচয়ের অংশ এবং যাদের গোঁফ নেই, তাদের তারা পুরুষ হিসেবে মনে করেন না।

আসিফের এমন মন্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা আপত্তি জানান। তাদের একজন বলেন, সমাজের অনেক পুরুষেরই গোঁফ নেই। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানেরও সবসময় গোঁফ থাকে না।

আরেক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, প্রকৃত পুরুষত্ব উগ্রতা বা হিংসার মধ্যে নয়; বরং পরিবারকে একসঙ্গে আগলে রাখার মধ্যেই এর প্রকাশ।

এদিকে প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, ইয়াং ডিএসএ নিজের দলের সদস্যদের গোঁফের ধরনও নিজের পছন্দ অনুযায়ী ঠিক করে দিচ্ছেন।

সব মিলিয়ে আসিফ খানের মন্তব্য নিয়ে ‘বিগ বস’-এর ঘরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের একাংশ সমালোচনা করছেন। আগামী পর্বগুলোতে এ নিয়ে আরও আলোচনা ও বিতর্কের ইঙ্গিতও মিলেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: