ঝালকাঠিতে হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

ঝালকাঠি সংবাদদাতা

সারাদেশ

ঝালকাঠিতে শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে এ প্রশিক্ষণ

2026-09-26T18:24:04+00:00
2026-09-26T18:24:04+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন
ঝালকাঠি সংবাদদাতা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠিতে শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঝালকাঠি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৌহিদ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠি বিভাগীয় সেরা খেলোয়াড় তুহিন আজাদ, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মো. উজ্জ্বল রহমানসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের হ্যান্ডবলের বিভিন্ন কৌশল ও নিয়ম-কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: