চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরী শুরু

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়

2026-09-25T16:47:39+00:00
2026-09-25T16:47:39+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরী শুরু
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্কাউটিং শিশুদের নিজস্ব গতিধারায় সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে সহায়তা করে। কাবের কার্যক্রম প্রতিটি শিশুর জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। সব কার্যক্রমে মনোযোগের সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুন্দর জীবন গড়ে তোলার সুযোগ রয়েছে।

তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশেও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে স্কাউটিং শিশুদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফুল হক।

বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে শুরু হওয়া এই কাব ক্যাম্পুরীতে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ কাব সদস্য অংশ নিয়েছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজন আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ক্যাম্পুরীতে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সহযোগিতার মানসিকতা বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: