সৌদিতে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দুটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী।

2026-09-24T19:28:52+00:00
2026-09-24T19:28:52+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম 
সৌদিতে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দুটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার তায়েফ ও ইয়ানবু লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের দাবি, হামলায় ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হুথিদের কর্মকাণ্ডকে উসকানিমূলক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, হুথিদের এ ধরনের কর্মকাণ্ড ও চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় কোনো ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল।

দেশটির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম বৃহস্পতিবার ওই সতর্কতা সক্রিয় করে। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা গেছে, হুথিদের সম্ভাব্য হামলার আগে সৌদি আরবের আগাম সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘটনা ঘটছে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরব অভিযোগ করে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই ড্রোন ভূপাতিত করা হয়।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী।

এর কয়েক দিন পর সৌদি রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালানোর দাবি করে হুথিরা। কয়েক বছর পর রিয়াদকে লক্ষ্য করে এমন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে।

তায়েফ ও ইয়ানবুকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: