‘ভয়ে’ জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিরাপত্তা সংস্থার সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্র সফরের সময় কমিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ ও

2026-09-24T18:27:11+00:00
2026-09-24T18:27:11+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ভয়ে’ জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
‘ভয়ে’ জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু
নিরাপত্তা সংস্থার সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্র সফরের সময় কমিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ ও প্রয়োজনীয় কয়েকটি কার্যক্রম শেষ করেই একই দিন ইসরায়েলে ফেরার পরিকল্পনা করেছেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নিরাপত্তা কর্মকর্তারা তাকে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘ না করার পরামর্শ দেন। নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় কিছু গোয়েন্দা তথ্য তুলে ধরা হয়, যার ভিত্তিতেই সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়েছে।

তবে ওই সতর্কবার্তায় ঠিক কী ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েল ছাড়েন নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্কে রাতযাপন না করে ভাষণ ও নির্ধারিত কার্যক্রম শেষে ইসরায়েলের উদ্দেশে রওনা হবেন তিনি।

নেতানিয়াহুর সফরের সময় নিউইয়র্কে ইসরায়েলের গাজা অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি আচরণের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করার পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের জন্য দায়ী করেছেন।

এর আগে মামদানি মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানিয়েছিলেন। তবে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের নিজস্বভাবে ওই পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নেই বলেও তিনি স্বীকার করেন।

২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: