রায়গঞ্জে দাদপুর জি.আর ডিগ্রি কলেজে একাদশের ক্লাস উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নতুন শিক্ষাবর্ষ, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম—সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর জি.আর ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

2026-09-24T17:35:46+00:00
2026-09-24T17:35:46+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রায়গঞ্জে দাদপুর জি.আর ডিগ্রি কলেজে একাদশের ক্লাস উদ্বোধন
সিরাজগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
নতুন শিক্ষাবর্ষ, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম—সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর জি.আর ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।

বাংলা বিভাগের প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও মুরাদপুর ফাযিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। তারা নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের শুরু থেকেই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পাঠ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, একাদশ শ্রেণির শিক্ষাজীবন ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই সময়ের যথাযথ ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে এদিন কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: