ফ্যাসিস্টদের সঙ্গে রাজাকারদের হাত মিলেছে, সরকার পতনের ষড়যন্ত্র: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

সারাদেশ

ফ্যাসিস্টদের সঙ্গে ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা’ হাত মিলিয়েছে এবং বিভিন্ন পক্ষ সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার

2026-09-24T19:11:44+00:00
2026-09-24T19:11:44+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফ্যাসিস্টদের সঙ্গে রাজাকারদের হাত মিলেছে, সরকার পতনের ষড়যন্ত্র: স্বাস্থ্যমন্ত্রী
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
ফ্যাসিস্টদের সঙ্গে ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা’ হাত মিলিয়েছে এবং বিভিন্ন পক্ষ সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিভিন্ন পক্ষ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি নির্ভরতা কমাতে সরকার নতুন গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণেও কার্যক্রম জোরদার করা হবে। আগামী মাস থেকে পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রী, জনসংখ্যা নিয়ন্ত্রণের পিল, ব্যাপকভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাতৃস্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে নতুন ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে। দালালের প্ররোচনায় অপ্রয়োজনে মায়েদের সিজারিয়ান করানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় আগামী শনিবার থেকে আবারও হামের টিকাদান কার্যক্রম শুরু হবে জানিয়ে মন্ত্রী টিকা না নেওয়া শিশুদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এর আগে সকালে কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: