ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ! ক্ষোভে ৫ অভিযুক্তদের বাড়িতে আগুন

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৬ বছরের ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ, লুটপাট ও ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে

2026-09-23T19:34:02+00:00
2026-09-23T19:34:02+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ! ক্ষোভে ৫ অভিযুক্তদের বাড়িতে আগুন
ময়মনসিংহ সংবাদদাতা
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৬ বছরের ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ, লুটপাট ও ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে রাত ৮টার দিকে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকটি বসতঘর পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চর কালীবাড়ি এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) নামের পাঁচজন। অভিযোগ রয়েছে, বাড়িতে ঢুকে তারা অস্ত্রের মুখে ওই প্রবাসীর ১৬ বছর বয়সী ছেলেকে জিম্মি করে উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।

পরে ঘরে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ। এরপর ছেলেকে হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এ সময় রাজিব পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরদিন ১৮ সেপ্টেম্বর ওই নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এদিকে ঘটনার বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে দুই আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে রাত ৮টার দিকে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকটি বসতঘর পুড়ে যায় বলে জানা গেছে।

চর কালীবাড়ির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর করেন। পরে রাতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ বলেন, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলাকায় অবস্থান করছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে চর কালীবাড়ি সড়কে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। এতে উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা হাফিজ আল আসাদ, জিল্লুর রহমান মাস্টার ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু সায়েমসহ স্থানীয়রা বক্তব্য দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: