সাউথ পার্সের অর্ধেক উৎপাদন সক্ষমতা ফিরিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাস স্থাপনার উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেক পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।ইরানের

2026-09-23T19:03:20+00:00
2026-09-23T19:03:20+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সাউথ পার্সের অর্ধেক উৎপাদন সক্ষমতা ফিরিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
সাউথ পার্সের অর্ধেক উৎপাদন সক্ষমতা ফিরিয়েছে ইরান
ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাস স্থাপনার উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেক পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের উপ-তেলমন্ত্রী আহমাদ জেরাতকারের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জেরাতকার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাটির উৎপাদন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ ইতোমধ্যে ফিরেছে। বাকি কাজ শেষ করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো সক্ষমতায় উৎপাদন শুরুর আশা করছে ইরান।

এর আগে আগস্টের শেষ দিকে তিনি জানিয়েছিলেন, স্থাপনাটির প্রায় ৪০ শতাংশ উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছিল।

ইরানের উপ-তেলমন্ত্রীর দাবি, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলছে। অবশিষ্ট মেরামতের কাজ শীত মৌসুম শুরুর আগেই শেষ করার লক্ষ্য রয়েছে।

মার্চে ইসরায়েলি বিমান হামলার পর সাউথ পার্সের গুরুত্বপূর্ণ এই স্থাপনার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ক্ষতিগ্রস্ত অবকাঠামো ধাপে ধাপে মেরামত করে উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনার কাজ শুরু করে ইরান।

সূত্র: আল জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: