পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আবারও বিভিন্ন সংঘাত বন্ধে নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি

2026-09-23T18:48:19+00:00
2026-09-23T18:48:19+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বললেন ট্রাম্প
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আবারও বিভিন্ন সংঘাত বন্ধে নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর তার হস্তক্ষেপে আটটি যুদ্ধের অবসান হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান সংঘাতও রয়েছে।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রশংসা করে তাকে ‘অসাধারণ মানুষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্বনেতাদের সামনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আটটি যুদ্ধের সমাধানে ভূমিকা রাখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে ট্রাম্প বলেন, শেহবাজ শরিফ তাকে জানিয়েছেন, তার ভূমিকার কারণে ৩ কোটি বা তারও বেশি মানুষের জীবন রক্ষা পেয়েছে।

ট্রাম্পের ভাষায়, শেহবাজ একজন ‘অসাধারণ মানুষ’।

২০২৫ সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে ভারত।

এরপর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিনের সামরিক সংঘাত শুরু হয়। দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প বরাবরই এই সংঘাত থামাতে নিজের হস্তক্ষেপের কৃতিত্ব দাবি করে আসছেন।

পাকিস্তানের পক্ষ থেকে সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করা হলেও ভারতের বক্তব্য ভিন্ন। নয়াদিল্লির দাবি, দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই সংঘাতের অবসান ঘটে।

অন্যদিকে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হয়েছিল। তার দাবি, তিনি হস্তক্ষেপ না করলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারত।

ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে ভারত ও পাকিস্তানের অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে।

সূত্র: দ্য ডন


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: