নেতানিয়াহুকে ‘গণহত্যার স্থপতি’ বললেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মধ্যে চলমান বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে

2026-09-23T18:50:40+00:00
2026-09-23T18:50:40+00:00
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে ‘গণহত্যার স্থপতি’ বললেন মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম 
নেতানিয়াহুকে ‘গণহত্যার স্থপতি’ বললেন মামদানি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মধ্যে চলমান বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে পরস্পরের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন দুই নেতা।

মামদানি এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের ‘গণহত্যার স্থপতি’ হিসেবে আখ্যা দেন। এর পাল্টা জবাবে মামদানিকে হামাসের সমর্থক বলে অভিযোগ করেন নেতানিয়াহু।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, জাতিসংঘে তার আসন্ন বক্তব্যে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরবেন এবং মামদানির অবস্থানেরও সমালোচনা করবেন।

মামদানির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, হামাসের কর্মকাণ্ডের প্রতি সমর্থন এবং নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে উত্তেজনা তৈরির অভিযোগে মেয়রের লজ্জিত হওয়া উচিত।

নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।

এর আগে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে। পরে অবশ্য তিনি স্বীকার করেন, এমন পদক্ষেপ নেওয়ার আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি সরকারের নেই।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে মামদানিকে ইহুদিবিদ্বেষী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। মামদানি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ইহুদিবিদ্বেষের বিরোধিতা করেন।

তার বক্তব্য অনুযায়ী, ইসরায়েল সরকারের নীতির সমালোচনাকে ইহুদিদের প্রতি ঘৃণা হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।

নেতানিয়াহু এর আগেও মামদানির বিরুদ্ধে মন্তব্য করেছেন। গত জুলাইয়ে এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, নিউইয়র্কের মেয়র হিসেবে মামদানির উচিত ছিল শহরের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা; কিন্তু তার কর্মকাণ্ড বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন বাড়াচ্ছে।

মামদানি অবশ্য এ ধরনের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন।

দুই নেতার বিরোধের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিষয়টিও জড়িয়ে আছে। আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নেতানিয়াহু এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধেও আইসিসি অভিযোগ এনেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে; নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিলেন।

গাজায় হতাহতের সংখ্যা এবং যুদ্ধের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা নিয়ে পক্ষগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। রোম সংবিধানে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্রের সিনেট তা অনুমোদন করেনি এবং পরবর্তীতে ওয়াশিংটন আদালতটির সঙ্গে সম্পর্ক থেকে আনুষ্ঠানিকভাবে সরে যায়।

ফলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর সদস্য রাষ্ট্রগুলোর মতো একই আইনি বাধ্যবাধকতা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির মামলার সমালোচনা করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি আদালটিকে কঠোরভাবে আক্রমণ করেন এবং আইসিসির সদস্য দেশগুলোকে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: