নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান হবে: গণপূর্তমন্ত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণে রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি জেলার জন্য পৃথক বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

2026-09-22T17:48:55+00:00
2026-09-22T17:49:29+00:00
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান হবে: গণপূর্তমন্ত্রী
নারায়ণগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৫:৪৯ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণে রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি জেলার জন্য পৃথক বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে রাজউক থেকে যেকোনো প্ল্যানের অনুমোদন ২৪ দিনের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

জাকারিয়া তাহের সুমন বলেন, রাজউক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ—দুটিই সরকারের প্রতিষ্ঠান। জনগণের জন্য যেটি ভালো হবে, সেটিই করা হবে। নাগরিকদের সেবা সহজ করা এবং হয়রানি কমাতে রাজউকের সেবাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, ‘যেকোনো পরিকল্পনা ২৪ দিনের মধ্যে পাস’ করার চেষ্টা চলছে। সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল করা হচ্ছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জের বিশেষ মাস্টারপ্ল্যান প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা পরিকল্পনা করা হবে। ভবিষ্যৎ নগরায়ণ, আবাসন, যোগাযোগ ও নাগরিক সুবিধার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এনডিএর সীমানা সম্প্রসারণের সম্ভাবনার কথাও জানান গণপূর্তমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সীমানার পাশাপাশি ফতুল্লা, সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলো কর্তৃপক্ষের আওতায় আনার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

রাজউকের বিরুদ্ধে দুর্নীতি ও সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় জনবল কম ছিল। স্থানীয় পর্যায়ে মানুষের কাছে সেবা সহজে পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

তিনি বলেন, রাজউকের সেবাব্যবস্থায় ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও পরিবর্তন আসবে। তাঁর ভাষায়, ‘আগের রাজউকের চেয়ে আগামী দিনের রাজউক অনেক ডিফারেন্ট হবে।’

মন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য নারায়ণগঞ্জবাসীকে আরও সহজে সেবা দেওয়া এবং পরিকল্পিত নগর গড়ে তোলা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এনডিএ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নবগঠিত কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: