অটোর ব্যাটারি খুলতেই প্রাণ গেল চালকের

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোর ব্যাটারি চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২

2026-09-22T14:54:04+00:00
2026-09-22T14:54:04+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
অটোর ব্যাটারি খুলতেই প্রাণ গেল চালকের
কুড়িগ্রাম সংবাদদাতা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোর ব্যাটারি চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী ৭ নম্বর ওয়ার্ডের খামারপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে বাড়িতে রাখা অটোর ব্যাটারি চার্জ থেকে খুলতে যান গোলাম রব্বানী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরেক বাসিন্দা মাসুদ ইসলাম জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পাননি। পরে দুপুরের দিকে অটোর ঘরে গিয়ে গোলাম রব্বানীর মরদেহ দেখতে পান তাঁরা। পরে প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: