বিজ্ঞান-উদ্ভাবনের হাত ধরেই গড়বে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ: রেল প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য

2026-09-21T01:19:53+00:00
2026-09-21T01:19:53+00:00
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বিজ্ঞান-উদ্ভাবনের হাত ধরেই গড়বে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ: রেল প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ এএম 
সংগৃহীত ছবি
তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডায় পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের বাস্তব সমস্যা চিহ্নিত করে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমাধান খোঁজার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের তরুণরাই আগামী দিনের পরিবর্তনের প্রধান শক্তি। তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথ আরও সুগম হবে।

দিনব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনীতে রাজধানীর বিভিন্ন বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রদর্শনীতে পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ও মডেল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে জানতে চান। এ সময় তিনি তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর চিন্তার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহসিন মজুমদার বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করাই আয়োজনটির অন্যতম প্রধান উদ্দেশ্য।
বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: