চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, সম্ভাব্য তারিখ ঘোষণা

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি

2026-09-19T15:10:44+00:00
2026-09-19T15:10:44+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, সম্ভাব্য তারিখ ঘোষণা
চুয়েট সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি ২০২৭। দিনটি শনিবার।

চুয়েটের স্নাতক ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার আবেদন, আসন বিন্যাস, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: