GST গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, দায়িত্বে পবিপ্রবি

পবিপ্রবি সংবাদদাতা

শিক্ষা

২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ ২০২৭ থেকে

2026-09-18T15:56:54+00:00
2026-09-18T15:56:54+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
GST গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, দায়িত্বে পবিপ্রবি
পবিপ্রবি সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ ২০২৭ থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ বি ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ মার্চ সি ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা নেওয়া হবে। আর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা।

বি, সি ও এ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে ডি ইউনিটের পরীক্ষা হবে ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্মে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

সভা সূত্রে জানা গেছে, এবারের GST গুচ্ছ ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে পবিপ্রবিকে। এ ছাড়া নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারে বলে জানা গেছে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: