গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে এবার ২০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে

2026-09-18T11:48:40+00:00
2026-09-18T11:48:40+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম 
সংগৃহীত ছবি

২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে এবার ২০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী সময়ে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিএসটি গুচ্ছের সভায় পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ২০২৭ সালের ১৯ মার্চ। পরদিন ২০ মার্চ অনুষ্ঠিত হবে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিট এবং আর্কিটেকচারের ‘ডি’ ইউনিটের পরীক্ষা। আর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের সময়সীমা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হলে চূড়ান্ত সংখ্যা ও সংশ্লিষ্ট তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: