একাদশে ভর্তির ফল প্রকাশ, রাতেই মিলবে কাঙ্ক্ষিত কলেজের খবর

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার

2026-09-16T20:34:57+00:00
2026-09-16T20:42:59+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তির ফল প্রকাশ, রাতেই মিলবে কাঙ্ক্ষিত কলেজের খবর
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৮:৪২ পিএম
সংগৃহীত ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও পরিবর্তন করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিন পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এর আগে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে।

ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: