এসএসসির ফলে বড় চমক, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ বাড়ল ৩ হাজার!

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার

2026-09-10T14:40:13+00:00
2026-09-10T14:40:13+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এসএসসির ফলে বড় চমক, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ বাড়ল ৩ হাজার!
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পিএম 
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী। তারা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। আর ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয় ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এত দিন প্রচলিত নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। তবে এবার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। ফলে বেশ কিছু শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে এবং নতুন করে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজারের বেশি শিক্ষার্থী।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়ায় ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমে যায়।

মূল ফল প্রকাশের পর ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের কাছ থেকে গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করায় পুনর্নিরীক্ষণের ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের মধ্য দিয়ে ফলাফলে পরিবর্তনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সেই অপেক্ষার অবসান হলো।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: