বিএমইউর নতুন ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য

2026-09-09T17:46:53+00:00
2026-09-09T17:46:53+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বিএমইউর নতুন ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হস্তান্তর করেন।

নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০২৫ সালের ৬ মে থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহীর বিশেষ দক্ষতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দায়িত্বে কাজ করেছেন।

তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ISSB), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে (NSI) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘ সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেতৃত্বে নতুন দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: