এআই-নির্ভর অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস গবেষণা নিয়ে এএইউবির একাডেমিক কাউন্সিলে আলোচনা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ

2026-09-10T14:53:12+00:00
2026-09-10T14:53:12+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এআই-নির্ভর অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস গবেষণা নিয়ে এএইউবির একাডেমিক কাউন্সিলে আলোচনা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

সভায় ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্বব্যাপী অ্যাভিয়েশন, অ্যারোস্পেস ও স্পেস টেকনোলজির দ্রুত বিকাশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা, রোবোটিক্স ও ডেটা-নির্ভর প্রযুক্তির ব্যবহার এ খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। এ বাস্তবতায় উচ্চশিক্ষাকে প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

তিনি বলেন, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় করে এআইনির্ভর বিমান রক্ষণাবেক্ষণ ও পরিচালনা, ডেটা লিংক, মানববিহীন আকাশযান, স্পেস সিস্টেম এবং উন্নত প্রকৌশল নকশাসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চতর গবেষণার সুযোগ তৈরি করা যেতে পারে।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু বিদ্যমান জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়; গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান ও প্রযুক্তি সৃষ্টি এবং জাতীয় প্রয়োজনের উপযোগী সমাধান উদ্ভাবনও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্য সামনে রেখে এএইউবি অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে কাজ করছে।

সভায় ২১তম একাডেমিক কাউন্সিল সভার পর বিশ্ববিদ্যালয়ে সম্পাদিত গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পাঠ্যক্রম উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা এবং একাডেমিক মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর প্রতিনিধিত্বকারী সদস্যরা অংশ নেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: