স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো সমন্বিত ডিজিটাল ‘ওয়ানকার্ড’

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সমন্বিত ডিজিটাল সেবা ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক

2026-09-14T19:40:54+00:00
2026-09-14T19:40:54+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো সমন্বিত ডিজিটাল ‘ওয়ানকার্ড’
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
সংগৃহীত ছবি
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সমন্বিত ডিজিটাল সেবা ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় চালু হওয়া এ প্ল্যাটফর্মে পরিচয়পত্র, ক্যাশলেস পেমেন্ট, ক্যাম্পাস সেবা ও ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে।

ইউএপির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘ইউএপি ওয়ানকার্ড’-এর উদ্বোধন করা হয়।

ওয়ানকার্ডের আওতায় একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি থাকছে OneID App, DGePay App, DGePay Merchant App এবং OneCard Vault।

OneID App-এর মাধ্যমে ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। অন্যদিকে DGePay App ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনা ও ক্যাশলেস পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া OneCard Vault-এ সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো যাচাইকৃত নথি নিরাপদে সংরক্ষণ করা যাবে।

প্রাথমিকভাবে ওয়ানকার্ডের আওতায় থাকছে অ্যাটেনডেন্স, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা। পর্যায়ক্রমে এতে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জাবিউল্লাহ ইউএপি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি ইউএপি ও ডিজি ইনফোটেক লিমিটেডের সমন্বিত ক্যাম্পাস সেবা চালুর উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক বলেন, ওয়ানকার্ড বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা শক্তিশালী করার পাশাপাশি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

তিনি বলেন, ওয়ানকার্ড একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনার ধারণা। এতে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে। ফলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

ডিজি ইনফোটেক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব ইউএপির চলমান ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত বিভিন্ন দিক, বিশেষ করে OneID, DGePay, OneCard Vault ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: