জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২০

2026-09-20T16:11:55+00:00
2026-09-20T16:11:55+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত কয়েকজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ পিএম 
জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ/ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ ক্যাম্পাসের দিকে চলে আসে। কাঠালতলা এলাকায় কয়েকজনকে রড ও পাইপ হাতে সংঘর্ষে জড়াতে দেখা যায়।

এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে এসেছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত আছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়তো আঘাত লেগেছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: