জবির ফটকে রিকশাচালক আটক, ছাত্রলীগ সন্দেহে পুলিশে হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে এক রিকশাচালককে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা

2026-09-20T16:01:23+00:00
2026-09-20T16:01:51+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জবির ফটকে রিকশাচালক আটক, ছাত্রলীগ সন্দেহে পুলিশে হস্তান্তর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৪:০১ পিএম
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে এক রিকশাচালককে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি নিজের নাম মনির বলে জানিয়েছেন। তাঁর বাড়ি বরগুনায় বলে জানা গেছে। তবে তিনি ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে তাঁরা আগের দিন থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। দুপুরে রিকশাচালককে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পর হয়তো তাকে মারধর করা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে।”

তবে রিকশাচালকের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: