গাইবান্ধার পলাশবাড়ীতে ১১ দলের লংমার্চের পথসভা, নেতাকর্মীদের ঢল

গাইবান্ধা সংবাদদাতা

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৯

2026-09-19T18:16:55+00:00
2026-09-19T18:16:55+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গাইবান্ধার পলাশবাড়ীতে ১১ দলের লংমার্চের পথসভা, নেতাকর্মীদের ঢল
গাইবান্ধা সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
সংগৃহীত ছবি
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে জড়ো হতে থাকেন। এতে পথসভা ঘিরে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

পলাশবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ব্র্যাক মোড় পর্যন্ত সড়কে জোটের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা গেছে। এর আগে শনিবার সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়।

জোটের আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে।

পথসভায় স্থানীয় ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাবেক জেলা জামায়াতে ইসলামীর নেতা ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, ঠাকুরগাঁও আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাগপার সভাপতি শফিউল আলম এবং বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ স্থানীয় জোটের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, সরকারের বক্তব্যের সঙ্গে কাজের মিল নেই এবং জনগণের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হচ্ছে। তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন। তাদের দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে পথসভা মঞ্চে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: