মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে আহমেদ আলী (৩০) হত্যা মামলার প্রধান আসামি মো. আফজলকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

2026-09-20T12:20:01+00:00
2026-09-20T12:20:01+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পিএম 
সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে আহমেদ আলী (৩০) হত্যা মামলার প্রধান আসামি মো. আফজলকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন কলিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আফজল চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামের মিলনের ছেলে।

এসআরবি-৯-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগস্ট বিকেল ৪টার দিকে চুনারুঘাটের রাজার বাজার থেকে সদাই কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আহমেদ আলী। পরে খোয়াই নদীর পাড়সংলগ্ন স্টেডিয়াম এলাকায় গেলে মোবাইল ফোন সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।

এরপর এজাহারের ১ নম্বর আসামি আফজলসহ আরও দুই অজ্ঞাত ব্যক্তি আহমেদ আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানান, খোয়াই নদীর পাড়ে গ্যাস ডিলারের কর্মীদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে তার ঝগড়া হয়েছে এবং তিনি মোবাইল ফোন নিয়ে পালিয়ে এসেছেন। এ সময় তারা মোবাইল ফোনটি রাতের মধ্যে ফেরত না দিলে আহমেদ আলীকে হত্যার হুমকি দেন।

পরে আহমেদ আলী বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন ১৯ আগস্ট সকাল ৬টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা জানতে পারেন, জনৈক আক্কাস আলী মীরের ধানখেতে একটি রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আহমেদ আলীর বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের শাশুড়ি বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার তদন্তে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরে ১৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আফজলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফজলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: