চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ ভোলার চরফ্যাশন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ

2026-09-19T18:55:58+00:00
2026-09-19T18:55:58+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ ভোলার চরফ্যাশন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা।

চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, বিএনপির সাবেক সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়সর আহমেদ কমল, ভোলা জেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া বক্তব্য দেন চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার, সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাদল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাশন উপজেলা সমিতির কর্মকর্তা ও বিশিষ্ট ব্যাংকার শামসুদ্দিন নির্ঝর।

অনুষ্ঠানে উপজেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম এবং চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম।

পরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, ব্যাগসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। কৃতী শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।

তারা আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা সমিতির সহসভাপতি তৈয়বুর রহমান, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, মো. মহিবুল্লাহ, ড. ইসমাইল মাদানী, সহসম্পাদক মো. নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: