নামাজরত স্ত্রীকে বটির কোপ, বাধা দিতে গিয়ে আহত শ্বশুর-শাশুড়ি

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলায় স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাই ইমরান হোসেন ওরফে উজ্জ্বলকে

2026-09-20T11:27:28+00:00
2026-09-20T11:27:28+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নামাজরত স্ত্রীকে বটির কোপ, বাধা দিতে গিয়ে আহত শ্বশুর-শাশুড়ি
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম 
সংগৃহীত ছবি

বরিশালের বাকেরগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলায় স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাই ইমরান হোসেন ওরফে উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইমরানের স্ত্রী রুমানা আক্তার (২১), শ্বশুর মাহবুব আলম মিন্টু হাওলাদার (৫৮) ও শাশুড়ি মাহমুদা বেগম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শনিবার ভোরে রুমানা আক্তার নামাজ পড়ার সময় ইমরান হোসেন ওরফে উজ্জ্বল তাকে ধারালো বটি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। রুমানার চিৎকার শুনে তার বাবা-মা এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আহত তিনজনকে একটি কক্ষে রেখে বাইরে থেকে দরজা আটকে ইমরান ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর ইমরান হোসেন ওরফে উজ্জ্বলও ওই হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ তাকে আটক করে।

পুলিশের কাছে ইমরান দাবি করেন, ব্যবসার উদ্দেশ্যে তিনি তার স্ত্রীর কাছে টাকা ধার চেয়েছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার শ্বশুর তাকে হত্যার হুমকি দেন। এ কারণেই তিনি হামলা চালিয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, ইমরান প্রায়ই যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন। এ কারণে রুমানা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দুই দিন আগে ইমরান শ্বশুরবাড়িতে আসেন এবং শনিবার ভোরে হামলার ঘটনা ঘটে বলে তারা জানান।

স্থানীয় সূত্র আরও জানায়, দাড়িয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মন্টু হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদারের সঙ্গে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তমপুর গ্রামের মাহবুব আলম মিন্টু হাওলাদারের মেয়ে রুমানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় দুই মাস আগে রুমানা বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার দুই দিন আগে উজ্জ্বল শ্বশুরবাড়িতে আসেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামাইয়ের হামলায় স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: