পূজা-অর্চনার মধ্য দিয়ে ধনবাড়ীতে বিশ্বকর্মা পূজা পালন

ধনবাড়ী(টাঙ্গাইল)সংবাদদাতা

সারাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।ধনবাড়ী

2026-09-19T16:43:14+00:00
2026-09-19T16:43:14+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পূজা-অর্চনার মধ্য দিয়ে ধনবাড়ীতে বিশ্বকর্মা পূজা পালন
ধনবাড়ী(টাঙ্গাইল)সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
ছবিঃ ভোরের ডাক
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। 

ধনবাড়ী দর্জি রোডে স্থানীয় জুয়েলারী সমিতির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে জুয়েলারি ব্যবসায়ী ও কারিগরসহ শিল্প ও নির্মাণকাজের সঙ্গে যুক্ত সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করেন।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন জুয়েলারি দোকান ও কারখানায় বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যার পরে আরতির প্রতিযোগীতার আয়োজন করা হয়। আরতি শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার দেয়া হয়। 

পূজা উপলক্ষে অনেক জুয়েলারি দোকানের মেঝেতে বিশ্বকর্মার মূর্তি কিংবা পটে আঁকা ছবি স্থাপন করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসময় ব্যবসায়ী ও কারিগররা নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, সমৃদ্ধি ও সাফল্যের জন্য প্রার্থনা করেন।

পূজা দেখতে আসা সূর্য দেব জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশ্বকর্মা শিল্প, কারুশিল্প ও নির্মাণকাজের দেবতা। তাই শিল্পকর্ম, হস্তশিল্প, লোহা ও বিভিন্ন যন্ত্রপাতিনির্ভর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিবছর নির্দিষ্ট তিথিতে তাঁর পূজা করে থাকেন। পূজার সময় অনেক কারিগর তাঁদের ব্যবহৃত যন্ত্রপাতি বিশ্বকর্মার উদ্দেশে নিবেদন করেন এবং আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার  থেকে বিরত থাকেন। সেই সাথে খুবই সুন্দর  পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে।   



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: