জন্ম-মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগের সেরা মদনের ইউএনও নাদির

মদন (নেত্রকোণা) সংবাদদাতা

সারাদেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধনের পারফরম্যান্সে ময়মনসিংহ বিভাগের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির

2026-09-19T15:06:47+00:00
2026-09-19T15:06:47+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জন্ম-মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগের সেরা মদনের ইউএনও নাদির
মদন (নেত্রকোণা) সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম 
সংগৃহীত ছবি
জন্ম ও মৃত্যু নিবন্ধনের পারফরম্যান্সে ময়মনসিংহ বিভাগের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

আগস্ট ২০২৬-এর প্রকাশিত পারফরম্যান্স তালিকা অনুযায়ী, ১৬৭ শতাংশ পারফরম্যান্স নিয়ে বিভাগের সেরা তিন ইউএনওর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি।

তালিকায় ১২৫ শতাংশ পারফরম্যান্স নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। ১১৪ শতাংশ পারফরম্যান্স নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

নাদির হোসেন শামীমের এ অর্জনে মদন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ইউএনওর নিয়মিত তদারকি, দিকনির্দেশনা এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিরণ মিয়া বলেন, ‘ইউএনও স্যারের নিয়মিত তদারকি ও সঠিক দিকনির্দেশনায় আমরা কাজগুলো সঠিকভাবে করতে পেরেছি। তিনি সবসময় বিভিন্ন কাজে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন।’

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, ‘এটি টিমওয়ার্কের ফল। জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: