ক্যানসারে আক্রান্ত দিনমজুর মজিবুরের আকুতি, ‘আমি বাঁচতে চাই’

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চলত। অভাব থাকলেও স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভালোই কাটছিল দিন। মানুষের

2026-09-19T15:02:55+00:00
2026-09-19T15:02:55+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ক্যানসারে আক্রান্ত দিনমজুর মজিবুরের আকুতি, ‘আমি বাঁচতে চাই’
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ পিএম 
সংগৃহীত ছবি
দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চলত। অভাব থাকলেও স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভালোই কাটছিল দিন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো সেই মজিবুর রহমান এখন নিজেই অসহায়। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অর্থ জোগাড় করতে না পেরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। বাঁচার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আকুতি জানিয়েছেন ৫৩ বছর বয়সী এই দিনমজুর।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। দিনমজুরের কাজ করে যা আয় করতেন, তা দিয়েই চলত পাঁচ সদস্যের সংসার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই আয়ের পথও বন্ধ হয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মজিবুর রহমানের মলদ্বারে ব্যথা হচ্ছিল। আর্থিক সংকটের কারণে চিকিৎসকের কাছে যেতে পারেননি তিনি। স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা ও ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করতেন। একপর্যায়ে তীব্র ব্যথায় তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর পায়ুপথে ক্যানসার শনাক্ত করেন।

এরপর থেকেই মজিবুরের পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। তাঁর কোনো নিজস্ব জমিজমা নেই। পুকুরের পাড়ের খাস জমিতে একটি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন তিনি। চিকিৎসার খরচ জোগাড় করতে পরিবারের শেষ সম্বল দুটি ছাগলও বিক্রি করতে হয়েছে। এখন সংসারের খরচ চালানোর পাশাপাশি ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা কীভাবে করবেন, তা নিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।

মজিবুরের স্ত্রী মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আর কেউ নেই। তিনি সুস্থ থাকলে কাজ করে আমাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভালোই ছিলাম। কিন্তু ক্যানসার আমাদের সব সুখ কেড়ে নিয়েছে। আমি অসুস্থ স্বামীকে নিয়ে কী করব, কী খাব, কীভাবে বাঁচব—কিছুই বুঝতে পারছি না। আপনারা আমার স্বামীকে বাঁচাতে সাহায্য করুন।’

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে মজিবুর রহমান বলেন, ‘আগে কাজ করে সংসার চালাতাম। এখন আমি ক্যানসারে আক্রান্ত। সংসার চালাতে পারছি না, চিকিৎসাও করাতে পারছি না। ক্যানসারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। আপনারা আমাকে সাহায্য করুন, আমার পরিবারটিকে বাঁচান। আমি বাঁচতে চাই।’

স্থানীয় বাসিন্দারা জানান, মজিবুর রহমান ভালো মনের মানুষ। সুস্থ থাকার সময় তিনি সবসময় অন্যের বিপদে পাশে দাঁড়াতেন। এখন নিজেই অসহায় হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই বিত্তবান ও হৃদয়বান মানুষদের মজিবুরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘অসহায় এই পরিবারটির কথা আমরা জেনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই সহায়তা করা হবে।’

তিনি আরও বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য সরকারের যে আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে, মজিবুর রহমান আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: