বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল

2026-09-19T14:33:02+00:00
2026-09-19T14:33:02+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার
বগুড়া সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)।

গ্রেপ্তার লাইলী বেগম (৫০) বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী।

এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি জানান, শনিবার ভোরে সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এসআরবি সূত্রে জানা যায়, ২০১৯ সালে লাইলী বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে তিনি জামিনে কারামুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। মামলার বিচার শেষে আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সাজা ও অর্থদণ্ডের পরও তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: