বিশ্বকর্মা পূজায় কোটালীপাড়ায় জমজমাট নৌকা বাইচ, খালপাড়ে ঢল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার উপজেলার কালিগঞ্জ-বুরুয়া খালে আয়োজিত এ প্রতিযোগিতাকে

2026-09-18T20:54:35+00:00
2026-09-18T20:54:35+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিশ্বকর্মা পূজায় কোটালীপাড়ায় জমজমাট নৌকা বাইচ, খালপাড়ে ঢল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার উপজেলার কালিগঞ্জ-বুরুয়া খালে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের নৌকা নিয়ে প্রতিযোগীরা কালিগঞ্জ-বুরুয়া খালে জড়ো হতে থাকেন। কালিগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বুরুয়া বড় ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারজুড়ে চলে নৌকা বাইচ।

প্রতিযোগিতায় বাচারি, কাচারি, জয়নাগরি, কোশা, ঘাসি ও ডোঙাসহ বিভিন্ন ধরনের নৌকা অংশ নেয়। বৈঠার ছন্দে দ্রুতগতিতে এগিয়ে চলা নৌকাগুলোর প্রতিযোগিতা উপভোগ করতে খালের দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

নৌকা বাইচকে কেন্দ্র করে খালপাড়ে বসে গ্রামীণ ঐতিহ্যের মেলা। মেলায় পোশাক, খেলনা, চানাচুর, কাঁসা-পিতলের সামগ্রী, মনোহারি পণ্যসহ নানা ধরনের দোকান বসে। ফলে নৌকা বাইচের পাশাপাশি মেলাও পরিণত হয় মানুষের অন্যতম আকর্ষণে।

আয়োজকদের ধারণা, কোটালীপাড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০ হাজার মানুষ দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন।

ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে পুরো কালিগঞ্জ-বুরুয়া খালপাড় উৎসবের মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগীদের প্রাণপণ লড়াই, দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং মেলার নানা আয়োজন মিলিয়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: