গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের মামলা, আরও ৪ জন কারাগারে

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আরও চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (১৮ সেপ্টেম্বর)

2026-09-18T20:03:13+00:00
2026-09-18T20:03:13+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের মামলা, আরও ৪ জন কারাগারে
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আরও চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের এসআই মোক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।

কারাগারে পাঠানো চারজন হলেন—সহিম উদ্দীন (৩০), তুষার (২৭), সাদমান সাকিব (৩৬) ও আল আমিন মৃধা (৪৫)।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী মো. রিয়াজ মোরশেদ মাহিম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ মানুষের অংশগ্রহণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ মামলায় এর আগে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর নয়জনকে কারাগারে পাঠানো হয় এবং ২৪ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল।

সর্বশেষ চারজনকে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে গুলশানের ওই মিছিলের মামলায় আদালতের মাধ্যমে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম আরও এগোল।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: