এক দিনের মঞ্চ, এক দিনের মিটার—লংমার্চ ঘিরে হাটিকুমরুলে ব্যাপক আয়োজন

সিরাজগঞ্জ সংবাদদাতা

রাজনীতি

ঢাকা থেকে রংপুরগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কর্মসূচিকে কেন্দ্র করে অস্থায়ী সভামঞ্চ তৈরি,

2026-09-18T19:36:07+00:00
2026-09-18T19:36:07+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
এক দিনের মঞ্চ, এক দিনের মিটার—লংমার্চ ঘিরে হাটিকুমরুলে ব্যাপক আয়োজন
সিরাজগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের সভামঞ্চ
ঢাকা থেকে রংপুরগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কর্মসূচিকে কেন্দ্র করে অস্থায়ী সভামঞ্চ তৈরি, বিদ্যুৎ সংযোগ, পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করেছে আয়োজকরা। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সাত দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা হবে। সিরাজগঞ্জের হাটিকুমরুলে গাড়িবহর দুপুর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। সেখানে মাইকসহ প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, কর্মসূচিকে ঘিরে মঞ্চে এক দিনের জন্য বিদ্যুৎ মিটারও বসানো হয়েছে।

আগত মানুষের সুবিধার্থে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন এবং শৃঙ্খলা রক্ষায় প্রায় এক হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। তাদের আশা, হাটিকুমরুলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে।

এদিকে লংমার্চ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, সভামঞ্চ, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় নজরদারি থাকবে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানিয়েছেন, লংমার্চ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। কর্মসূচির দিন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: