ত্রিশালে বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত ১০

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও বাসসহ কয়েকটি যানবাহনের অন্তত ১০

2026-09-18T17:52:53+00:00
2026-09-18T17:52:53+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ত্রিশালে বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত ১০
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম 
ত্রিশালে বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত ১০
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও বাসসহ কয়েকটি যানবাহনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ডালিম (৩৬) এবং একই ইউনিয়নের কাজীর শিমলা খানবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪২) কাজীর শিমলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মাহিন্দ্রটি সামনে থাকা আরেকটি মাহিন্দ্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি মহাসড়কের মাঝের আইল্যান্ডে উল্টে গিয়ে একটি স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বাস ও সিএনজিসহ কয়েকটি যানবাহনের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সিএনজির দুই যাত্রীকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সিএনজির আরও চার যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর ইউনাইটেড পরিবহনের চালক পালিয়ে গেছেন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুজনের মরদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: